Welcome to Venus Lodge

Village : Khamarpara, PO : Kulgachhi, PS : Bhimpur, Distt. : Nadia, Phone No. 9609237493

Venus Lodge-এ আপনাকে জানাই আন্তরিক স্বাগতম। আরামদায়ক পরিবেশ, পরিচ্ছন্নতা ও আন্তরিক আতিথেয়তার মাধ্যমে আমরা অতিথিদের জন্য একটি স্বস্তিদায়ক থাকার অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্যক্তিগত ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান কিংবা কর্মসূত্রে থাকার জন্য Venus Lodge একটি সুবিধাজনক ঠিকানা। আমাদের এখানে রয়েছে আরামদায়ক থাকার ব্যবস্থা এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য Conference Hall / Function Hall, যা বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, সামাজিক অনুষ্ঠান, সভা ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়।

আপনার প্রয়োজন অনুযায়ী সুন্দর পরিবেশ ও যত্নশীল পরিষেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।

Venus Lodge – Comfort, Hospitality & Memorable Moments.

ভেনাস লজের আশেপাশে দর্শনীয় স্থান

আসুন, ভেনাস লজে থাকুন—আপনার আরামদায়ক থাকার পাশাপাশি আশপাশের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার ব্যবস্থাও আমরাই করে দেব।

ভেনাস লজে অবস্থান করলে আশেপাশের ঐতিহাসিক ও ধর্মীয় দর্শনীয় স্থানগুলি সহজেই ঘুরে দেখা যায়। নিকটবর্তী উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে রয়েছে বিপ্লবী বসন্ত বিশ্বাসের বসতভিটা, রঘু স্বাধীনতা সংগ্রামীর ফাঁসির স্থান, কদমখালী মহাশ্মশান এবং নীলবিদ্রোহের অন্যতম নেতা বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের বসতভিটা। এছাড়াও রয়েছে প্রায় ৫০০ বছরের প্রাচীন ময়দানপুর কালীবাড়ি, দশ বিঘা জমির উপর একমাত্র বিশাল বটগাছ বনবিবিতলা, যার পাশ দিয়ে বয়ে গেছে যুগিনিদহ খাল।
ধর্মীয় ঐতিহ্যের মধ্যে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুরবাড়ির নৃত্যনামধাম, পাগলাখালি শিবমন্দির ও ডাকাতে কালীবাড়ি। কিছুটা দূরে রয়েছে শিবনিবাসের বিখ্যাত বিশাল শিবলিঙ্গ এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির ঐতিহাসিক ভগ্নাবশেষ। এছাড়াও আশেপাশে রয়েছে আরও বহু প্রাচীন, ঐতিহাসিক ও মনোরম দর্শনীয় স্থান।

নিকটবর্তী চারটি দর্শনীয় স্থান

পাগলাখালি শিব মন্দির, লালন তীর্থ কদমখালি, শিবনিবাস ও বনবিবিতলা  

Contact Us

We’d Love to Hear from You
Have a question, suggestion, or want to connect with us? Feel free to reach out. Together, let’s build a stronger and united community.

Address

Vill : Khamarpara, PO : Kulgachhi, PS : Bhimpur, Distt. : Nadia

Email

pradiprouth@gmail.com

Address

9609237493

PRADIP KUMAR ROUTH

Scroll to Top